প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে স্বাগতম
বৈদেশিক কর্মসংস্হান খাতটিকে আরো গতিশীল করার জন্য সরকার ২০০১ সালের ২০শে ডিসেম্বর রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন ৷ প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা ও বৈদেশিক কর্মসংস্হান বৃদ্ধি করা মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য ৷ বৈদেশিক আয়ের প্রবাহ বৃদ্ধি ও দেশের নাগরিকের জন্য বৈদেশিক কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷