Ministry of Expatriates’ Welfare and Overseas Employment

REGISTRATION:+++ Registration of interested female job seekers for Hong Kong and Middle-East countries +++ Rajshahi, Rangpur & Sylhet: 07-11 April, 2013(9AM-5PM)+++ Khulna & Chittagong: 12-17 April,2013(14 April off) (9AM-5PM)+++ Dhaka & Barisal: 18-22 April,2013(9AM-5PM) +++

Citizen Charter



সিটিজেন চার্টার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমিকা

বাংলাদেশ জনসম্পদে সমৃদ্ধ একটি দেশ। দেশের বিপুল জনগোষ্ঠীর দরিদ্র বিমোচন ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সরকার বৈদেশিক কর্মসংস্থানের উপর সর্বশেষ গুরুত্ব আরোপ করেছে।
বিদেশে জনশক্তি রপ্তানি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্ব বিবেচনায় একে দারিদ্র বিমোচন কৌশলপত্র(পিআরএসপি) অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন এবং বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ করে দেশকে দারিদ্রমুক্ত ও অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মজীবীদের অধিকার সংরক্ষণ ও কল্যাণ নিশ্চিতকরণের কাজ করে যাচ্ছে।

বর্তমানে ২টি অধিবেশন ও ৭টি শাখার মাধ্যমে এ মন্ত্রণালয়ের সকল কার্যক্রম সম্পাদিত হচ্ছে। এ মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো(বিএমইটি), বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিঃ(বোয়েসেল) এবং বিভিন্ন দেশে ১২টি শ্রম উইং রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভিশন ও মিশন

আমাদের লক্ষ্য(Our vision):

বিশ্ব শ্রম বাজারে সঠিক চাহিদার নিরিখে উন্নত ও যথাযথ প্রশিক্ষণ দ্বারা দক্ষ জনশক্তি সৃষ্টি এবং সর্বক্ষেত্রে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে অধিক পরিমাণ বাংলাদেশী কর্মী প্রেরণসহ অভিবাসী শ্রমিকদের সার্বিক কল্যাণ ও তাদের অধিকার নিশ্চিত করা।

আমাদের উদ্দেশ্য(Our Mission):-

  • বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা ও সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের শ্রম বাজার সৃষ্টি ও সম্প্রসারণ করা;
  • বর্তমান প্রশিক্ষণ মান উন্নয়ন চাহিদা ভিত্তিক যুগোপযোগী উন্নত প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা যাতে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে অধিকহারে দক্ষ জনশক্তি নিয়োগ করা যায়;
  • অন্তর্মুখী রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিকল্পে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের উদ্বুদ্ধকরণ ও সহায়তা প্রদান;
  • দেশের অগ্রসর বিশেষ করে মঙ্গা প্রবন উত্তরাঞ্চল থেকে বৈদেশিক কর্মসংস্থানের জন্য অধিকহারে শ্রমিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা;
  • বৈদেশিক কর্মসংস্থানকে দারিদ্র বিমোচনের কৌশল হিসেবে ব্যবহার করা;
  • বিদেশে কর্মরত বাংলাদেশীদের অধিকার সংরক্ষণ ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা;
  • নার্স, গৃহকর্মী, বয়স্ক সেবা, শিশু পরিচর্যা ইত্যাদি পেশায় প্রশিক্ষণের সুযোগ সুষ্টির মাধ্যমে অধিক হারে মহিলা কর্মী বিদেশে প্রেরণের কার্যক্রম গ্রহণ;
  • মহিলা কর্মীদের জন্য নতুন নতুন বাজার অনুসন্ধান এবং সেসব শ্রম বাজারের চাহিদা অনুযায়ী তাদেরকে দক্ষ করে গড়ে তোলা;
  • অভিবাসন প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নসহ বৈদেশিক কর্মসংস্থান সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা;
  • বিদেশে প্রবাসী কর্মজীবীদের মধ্যে বাংলাদেশী সংস্কৃতির ব্যাপক চর্চা ও মানোন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ;
  • প্রত্যাগত প্রবাসী দেশে ফেরত আসার পর তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে সর্বোতভাবে ব্যবহার করা
  • এবং

  • বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে জনগণের মাঝে উৎসাহ সৃষ্টি এবং অভিবাসনের ঝুকি ও প্রতারণা সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ

আমাদের কর্ম-পরিধি

আমরা নিম্নোক্তভাবে কার্য সম্পাদন করিঃ-
প্রবাসীঃ

  • প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের অধিকার সংরক্ষণ;
  • প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও সমাধানের প্রচেষ্টা গ্রহণ;
  • প্রবাসী বাংলাদেশীগণ কর্তৃক বাংলাদেশে বিনিয়োগে সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ;
  • বাংলাদেশের অর্থনৈতিক ও সমাজ কল্যাণমূলক কর্মকান্ডে প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্তকরণ;
  • বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত যাবতীয় কার্যক্রম সম্পাদন;
  • প্রবাসীদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি বিকাশের উদ্যোগ গ্রহণ;
  • ওয়েজ আর্নাস কল্যাণ তহবিল হতে মৃত ও বিপদগ্রস্থ প্রবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রদান তদারকি;

রিক্রুটিং এজেন্সীঃ-

রিক্রুটিং এজেন্সীগুলোর লাইসেন্স অনুমোদন প্রদান ও নবায়ন, নিয়ন্ত্রণ ও তদারকি, বিদেশে বাংলাদেশী কর্মী নিয়োগের অনুমোদন ও বাছাইয়ের অনুমোদন প্রদান, অভিবাসন ব্যয় নির্ধারণ, অভিযোগ নিষ্পত্তি করা।

বোয়েসেলঃ-
বাংলাদেশ ওভারসীজ এমপ্লমেন্ট সার্ভিসেস লিঃ- এর কার্যবলী তদারকি ও নিয়ন্ত্রণ।
বিএমইটিঃ-

জনশক্তি, কর্মসংস্হান ও প্রশিক্ষণ ব্যুরো(বিএমইটি) সহ বৈদেশিক কর্মসংস্হানের সাথে জড়িত সকল সরকারী প্রতিষ্ঠান, সংস্হা ও কোম্পানীসমূহের প্রশাসনিক ও অন্যান্য কার্যবলী সমন্বয়/নিয়ন্ত্রণ;

শ্রম উইং-

বিদেশস্থ বাংলাদেশ মিশনে শ্রম উইংয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, বদলী ও এতদসংক্রানত্ম অন্যান্য প্রশাসনিক কার্যাদি সম্পাদন।

অন্যান্য কার্যাবলীঃ-

  • প্রবাসী বাংলাদেশীদের অরাজনৈতিক সংগঠনসমূহের সাথে যোগাযোগ রক্ষা করা;
  • মন্ত্রণালয় সম্পর্কিত আর্থিক বিষয়াদিসহ যাবতীয় সঠিক দায়িত্ব পালন;
  • আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে যোগাযোগ এবং অন্যান্য দেশের সরকার ও সংস্থার সাথে এ মন্ত্রণালয় সম্পৃক্ত বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সম্পাদন;
  • মন্ত্রণালয়ের উপর অর্পিত বিষয়াদি সম্পর্কে বৈদেশিক কর্মসংস্থান নীতি, আইন ও বিধিসমূহ প্রণয়ন/সংশোধন;
  • মন্ত্রণালয়ের দায়িত্বধীন বিষয়াদি সম্পর্কিত পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ ;
  • বহির্গমন ছাড়পত্র প্রদান;
  • বিদেশগামী কর্মীদের রেজিষ্ট্রেশন;
  • কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর আধুনিকীকরণ;
  • বৈদেশিক বাজারের চাহিদা অনুযায়ী মহিলা কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ;
  • দক্ষ নৌ কারিগর সৃষ্টির ব্যবস্থাকরণ;
  • জনশক্তি রপ্তানির উদ্দেশ্য বিদেশে নতুন ক্ষেত্র অনুসন্ধান।

সেবাদান পদ্ধতিঃ-
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমংসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় হতে জনগণের জন্য প্রদেয় সাধারণ সেবাসমূহ নিম্নরূপঃ-


সেবাসমূহ সেবা প্রদানের সাধারণ সময়সীমা
কর্মী বাছাই/নিয়োগের অনুমোদন প্রদান আবেদন প্রাপ্তির ৪(চার) কর্মদিবসের মধ্যে আবেদনকারী এজেন্সীকে অবহিত করা হবে।
নতুন লাইসেন্সের অনুমোদন প্রদান বিএমইটি হতে প্রস্তাব প্রাপ্তির অনুর্ধ ২১ (একুশ) কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত বিএমইটি-কে জানানো হবে।
লাইসেন্স নবায়নের অনুমোদন প্রদান বিএমইটি হতে প্রসত্মাব প্রাপ্তির ০৭(সাত) কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত বিএমইটি-কে জানানো হবে।
রিক্রুটিং এজেন্সীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কিত বিষয়াদি অভিযোগপত্র ও বিএমইটি থেকে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট শাখায় কর্তৃপক্ষ ও আবেদনকারীকে জানানো হবে।
প্রবাসীদের সমস্যা ও অভিযোগ সম্পর্কিত বিষয়াদি শাখায় প্রাপ্তির পরবর্তী ৩(তিন) কর্মদিবসের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ ও আবেদনকারীকে অবহিত করা হবে।
কর্মকর্তা/কর্মচারীদের পেনশন-কেস নিষ্পত্তিকরণ আবেদন শাখায় প্রাপ্তির পরবর্তী ৫(পাঁচ) কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
অন্যান্য বিষয়াবলী সচিবালয় নির্দেশিকা এবং প্রয়োজন আইন-বিধান অনুযায়ী যথাসময়ের আবেদন করা হবে।

লাইসেন্সের আবেদনের ক্ষেত্রে করণীয়ঃ-
লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবেঃ-

  • মহাপরিচালক, বিএমইটি বরাবর নির্ধারিত আবেদন ফিসহ আবেদন করতে হবে;
  • আবেদনকারী কোম্পানী হলে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণের হলফনামা;
  • আবেদনপত্রের সাথে নুন্যতম ১লক্ষ টাকার ব্যাংকের নগদ জমার সার্টিফিকেট;
  • আয়কর অফিস হতে বিগত ০২বছরের পরিসম্পদ ও দায়ের হিসাবসহ আয়কর রিটার্ণের সত্যায়িত কপি ;
  • আবেদনকারী বিগত ০৫ বছর যে স্থানে অবস্থান করেছেন সে এলাকার পুলিশ ক্লিয়ারেন্স ;
  • অফিসের ফ্লোর পরিকল্পনা, লে-আউট পরিকল্পনা ও সাজ-সারঞ্জামাদির তালিকা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিবরণ;
  • কর্মীদের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি;
  • সাংগঠনিক ছক, প্রার্থী নিয়োগ ও পদায়নের সহিত সংশ্লিষ্ট সকল কর্মকর্তার তালিকা ও তাদের সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি;
  • তিনি কারিগরি ও স্বাস্হ্যগতভাবে যোগ্য প্রার্থী নির্বাচন করবেন, তার অফিসের সকল কর্মচারীর সকল কার্যক্রমের জন্য তিনি সম্পূর্ণভাবে দায়ী থাকবেন এবং প্রার্থী মনোনয়ন সংক্রান্ত সকল দাবী ও দায়-দায়িত্বের জন্য তিনি দায়ী থাকবেন লিপিবদ্ধ হলফনামা।

কর্মী বাছাই/নিয়োগানুমতির ক্ষেত্রে করণীয়ঃ-
বাছাই-নিয়োগানুমতির ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্রাদি জমা দিতে হবেঃ-

  • কর্মীর বেতন ও অন্যান্য সুবিধাদি ও বিবরণসহ নিয়োগকর্তার সাথে এজেন্সীর সম্পাদিত চুক্তিপত্র ;
  • সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন কর্তৃক সত্যায়িত চাহিদাপত্র, ক্ষমতাপত্র ও চুক্তিপত্র ;
  • যে দেশে বাংলাদেশের মিশন নেই বা যুক্তিসংগত কারণে সত্যায়ন নিশ্চিত করা সম্ভব হয় না, সেক্ষেত্রে বাংলাদেশ সংশ্লিষ্ট দেশের মিশন হতে প্রস্তাবিত ভিসা প্রাপ্তির সার্টিফিকেট/নিশ্চয়তাপত্র ;
  • বিদেশে গমনের পরে চাকুরী না হলে কর্মীদেরকে ফিরিয়ে আনার দায়-দায়িত্ব এবং উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান করবেন মর্মে ৩০০/-টাকার মন-জুডিশিয়াল ষ্টাম্পে এজেন্সী কর্তৃক ঘোষণাপত্র ।
  • ওয়ার্ক পারমিট/এনওসি/এন্ট্রি পারমিট/ ভিসার কাগজপত্রের ইংরাজী-বাংলা অনুবাদ-(প্রযোজ্য ক্ষেত্রে)

চাহিদাপত্র সম্পর্কিতঃ-

সত্যায়িত চাহিদাপত্রের কর্মীর সংখ্যা ১০০ জনের কম হলে বিএমইটি কর্তৃক প্রক্রিয়াকারণ ও অনুমোদন দেয়া হয় শুধুমাত্র ১০০জনের বেশী হলেই মন্ত্রণালয় প্রক্রিয়া ও অনুমোদন করে থাকে। ক্ষেত্র বিশেষ মহিলা কর্মীদের বাছাই ও অনুমোদন এবং অপ্রচলিত দেশে কর্মী গমণের জন্য বহির্গমন ছাড়পত্র প্রদানের সুপারিশ মন্ত্রণালয় থেকে হয়ে থাকে।



অভিযোগঃ-

  • কোন প্রবাসী কর্মী দেশে বা বিদেশে সমস্যায় পড়লে তিনি প্রয়োজনীয় কাগজপত্র সহকারে সমস্যা তুলে ধরে আবেদন করতে পারবেন;
  • বিদেশে গমনোচ্ছ কোন কর্মী হয়রানী বা প্রতারিত হলে বিস্তারিত জানিয়ে আবেদন করতে পারেন;
  • মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থা সংশ্লিষ্ট যে কোন বিষয় সম্পর্কে অভিযোগ বা পরামর্শ থাকলে তা জানানো যেতে পারে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/শাখার ফোন ও ই-মেইল
শাখা-১
মন্ত্রণালয় ও শ্রম উইংসমূহের কর্মকর্তা/কর্মচারীদের প্রশাসনিক ও সাধারণ সেবাসমূহ।
কর্মকর্তার ফোনঃ- ৭১৬৩৭৫৩
ই-মেইলঃ- This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
শাখা-২
বিএমইটি ও বোয়েসেল-এর প্রশাসনিক বিষয়াদি।
কর্মকর্তার ফোনঃ- ৭১৬৬০৩৪
ই-মেইলঃ- This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
শাখা-৩
নামের আদ্যাক্ষর A থেকে H পর্যন্ত রিক্রুটিং এজেন্সীসমূহের কর্মী বাছাই/নিয়োগানুমতিসহ আনুষঙ্গিক বিষয়াদি।

কর্মকর্তার ফোনঃ- ৭১৭৩৯৪২
ই-মেইলঃ- This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
শাখা-৪
নামের আদ্যাক্ষর I থেকে R পর্যন্ত রিক্রুটিং এজেন্সীসমূহের কর্মী বাছাই/নিয়োগানুমতিসহ আনুষাঙ্গিক বিষয়াদি।
কর্মকর্তার ফোনঃ- ৭১৬৯৬৫৪
ই-মেইলঃ- This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

শাখা-৫
পলিসি, মহিলা কর্মীদের বাছাই ও অনুমোদন এবং অপ্রচলিত দেশে বহির্গমন ছাড়পত্র প্রদানের সুপারিশ সম্পর্কিত কার্যাবলী।
কর্মকতার ফোনঃ- ৭১৬৩০৬৭
ই-মেইলঃ- This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

শাখা-৬
নামের আদ্যাক্ষর S থেকে Z পর্যন্ত রিক্রুটিং এজেন্সীসমূহের কর্মী বাছাই/নিয়োগানুমতিসহ আনুষাঙ্গিক বিষয়াদি।
কর্মকর্তার ফোনঃ- ৭১৬৯৪৮২
ই-মেইলঃ- This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

শাখা-৭
উন্নয়ন প্রকল্প সম্পর্কিত কার্যাবলী।
কর্মকর্তার ফোনঃ- ৭১৬০২৪২
ই-মেইলঃ- This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

জিজ্ঞাসাঃ মন্ত্রণালয়ের কার্যপরিধির আওতাভুক্ত অন্যান্য বিষয়াদি নিয়ে কোন সেবা/জিজ্ঞাসার জন্য নিম্নলিখিত ফোন/ফ্যাক্স/ই-মেইলেও যোগাযোগ করা যেতে পারে।
যুগ্ম-সচিব,
ফোনঃ-৭১৬৪৫২০ ফ্যাক্সঃ- ৭১৭১৬২২
ইমেল: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
মন্ত্রণালয়ের ঠিকানাঃ-
ভবন নং-৭, ৫ম তলা, ৯ও ২৪নং টিনশেড
বাংলাদেশ সচিবলায়, ঢাকা
ফ্যাক্সঃ- ৭১৭১৬২২, ৯৫৭০০৮৭
E-Mail: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Website: www.probashi.gov.bd

 

LATEST NEWS & EVENTS

Labor Attaché Conference

Labor Attaché Conference

From 18-21 March, 2012
You are here: Home The Citizen's Charter