কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:২১ AM
কন্টেন্ট: পাতা
জাপানে বাংলাদেশীদের কর্মসংস্থান
জাপান সাধারণত Technical Intern Training Program (TITP), Specified Skilled Worker (SSW), Engineer/ Specialist in Humanities/International Services এর আওতায় Technical Intern, SSW এবং Specialist in International Services- এই ৩ টি category-তে বিদেশী জনবল নিয়োগ করে থাকে। এছাড়া, কর্মসংস্থানের উদ্দেশ্যে Japanese Language Institute-এ Student Visa-তে ও উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী জাপানে আসার সুযোগ পায়। জাপানের সাথে বাংলাদেশের Technical Intern, SSW নিয়োগ সংক্রান্ত দুটি সহযোগিতা স্মারক (Memorandum of Cooperation -MOC) স্বাক্ষরিত হয়েছে। এছাড়া, বাংলাদেশের BMET, BOESL এবং মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত Sending Organization (SO) গুলোর সাথে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) ও চুক্তি (Agreement) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এঁর জাপান সফরের ফলে অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই সুযোগকে কাজে লাগানোর জন্য ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আলাদা 'জাপান সেল' গঠন করা হয়েছে। এই বিশেষ উদ্দেশ্যে গঠিত 'জাপান সেল' জাপানে বাংলাদেশীদের কর্মসংস্থানের জন্য জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ, এর সাথে সম্পৃক্ত বিভিন্ন পরীক্ষা ইত্যাদি বিষয়ে নেগোসিয়েশন, সমন্বয় এবং তথ্য প্রচার করবে।
📎 জাপানিজ ভাষা প্রশিক্ষণ প্রদানকারী টিটিসিসমূহ
List of Technical Training Centers
Bangladesh 2 Japan Initiative
Empowering skilled migration through opportunity and access.
Contact & Opinion
| TEAM Head of Japan Cell Tel: 02-48314636
|